• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সোমবার থেকে এক বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোমবার থেকে এক বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেটে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। তিন দফা দাবিতে এ ধর্মঘট ডাকেন তারা। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক নেতারা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়নের দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ অন্যান্য শ্রমিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। 

দ্বিতীয় দাবিতে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তৃতীয়ত, ট্রাক ও পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদানের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

সভায় বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।

বিভি/টিটি

মন্তব্য করুন: