• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মানুষের প্রতি মানবিকতাই হবে নতুন বাংলাদেশের পরিচয়: ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ০৮:২৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:২৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানুষের প্রতি মানবিকতাই হবে নতুন বাংলাদেশের পরিচয়: ডা. জুবাইদা রহমান

মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসাই হবে নতুন বাংলাদেশের প্রধান পরিচয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং মানবিকতাই হবে প্রধান চেতনা।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানবিকতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত