মঙ্গলবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
বিদেশি বন্ধু এবং উন্নয়ন অংশিদারদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়।
কূটনৈতিকদের সামনে সরকারের পক্ষ থেকে এ ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিভি/টিটি













মন্তব্য করুন: