• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ৮ কর্মকর্তা

প্রকাশিত: ০১:৩০, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ৮ কর্মকর্তা

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়। এর আগে রোববার দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ওই কর্মকর্তারা।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আট সদস্যের দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। সোমবার সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্ট সূত্র। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও অঙ্গীকারের প্রতিফলন ঘটবে এ উদ্যোগে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত