• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ৩ সেনা কর্মকর্তাকে

প্রকাশিত: ১১:৪৯, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ৩ সেনা কর্মকর্তাকে

মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।

সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন: