• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এমপি জসিমকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন যুবদল নেতা

সুজন মজুমদার, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপি জসিমকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন যুবদল নেতা

এমপি জসিম (বায়ে), আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি বাহারের সাথে জসিম (মাঝে) এবং পোস্টকারী যুবদল নেতা রনি (ডানে)

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনির দেওয়া মন্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে তোলপাড় ও পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে ওই পোস্ট ও বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম রনি বলেন, সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন করল আওয়ামী লীগের দালালি, নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।

নির্বাচনের পর দলীয় কর্মীদের যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি এই মন্তব্য করেছেন বলে স্পষ্ট করেন এই যুবদল নেতা।

এমপি জমিসকে নিয়ে যুবদল নেতার পোস্টের স্ক্রিনশট।

অন্যদিকে, পুরো ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, সরকার ও জনগণ যে কাজ দিয়েছে তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি সব আল্লাহ দেখে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত