দল হিসেবে আ.লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের বলেও উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, তারা কঠোর নজরদারিতে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের।
দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রতর্পণ সম্ভব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী জানান, কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: