• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে নতুন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:০৪, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে নতুন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশে দায়িত্ব পালনের জন্য নবীন সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন।

পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত