ডিসেম্বরে শীত আসবে, শেখ হাসিনা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রসিকতা করে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না, তবে শীত আসবে নিশ্চিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন তিনি।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে ভাই, আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টিড শীত আসবে। আপনারা জাম্পার কিনেন।’
এ সময় তিনি আরও বলেন, ডিসেম্বরে হালকা জ্যাকেট পরার মতো শীত পড়তে পারে বলে মনে হচ্ছে।
এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: