• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১২:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

ছবি: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বিমান ভাড়া কমিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও সদিচ্ছার ফলে এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেম-ওলামা বক্তব্য দেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত