সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই
আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যাক্তিকর্তা বেনজির জানান, সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর মরদেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায়। এরপর লাশ ঢাকায় ফিরিয়ে এনে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে।
সাজেদা চৌধুরীর জন্ম ১৯৩৫ সালের ৮ মে, তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তুখোর মেধাবী এই রাজনৈতিক তরুণ বয়সেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সাজেদা চৌধুরী।
সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ফরিদপুর-২ (নগরকান্দা) সনে সংসদ সদস্য ছিলেন তিনি।
বিভি/এসআই



মন্তব্য করুন: