আইপিডিসি ইজি ও ইউনিয়ন গ্রুপ অফ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর
আইপিডিসিফাইন্যান্স-এর কার্ডবিহীন ইএমআই সেবা আইপিডিসি ইজি এবং ইউনিয়ন গ্রুপ অফ কোম্পানি লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী আইপিডিসি ইজি’র গ্রাহকেরা ওয়াচেসওয়ার্ল্ড লিমিটেড এবং ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড থেকে পণ্য বা সেবাক্রয়ে ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিস্বাক্ষরকালে আইপিডিসি ইজি’র পক্ষ থেকে হেড অফ ইজি ফারজানা শারমিন খান; হেড অফসেলস অ্যান্ড পার্টনারশিপ হাসান শরিফুল ইসলাম; মোঃ হাবিবুর রহমান, অ্যাকাউন্ট ম্যানেজার, সেলস অ্যান্ড পার্টনারশীপ; ইউনিয়ন গ্রুপ অফ কোম্পানি লিমিটেড-এরপক্ষ থেকে ইউনিয়ন লিমিটেড-এর পরিচালক আলভী রানা; ইউনিয়ন টেক পার্ক লিমিটেড-এর বিজনেসহেড সরদার শওকত আলী; ইউনিয়ন টেক পার্ক লিমিটেড-এর হেড অফ ম্যানুফ্যাকচারিং মো. নওউফ হাসানরিতুন; অ্যাডমিন এবং কর্পোরেট অ্যাফেয়ার্স-এর জেনারেল ম্যানেজার মো. মোজাম্মল হোসেন বেলালসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: