• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যগত কারণে পারিবারিক সিদ্ধান্তে পদত্যাগ করেছেন ওসমান ফারুক: মুশফিকুল ফজল

প্রকাশিত: ১২:১৩, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বাস্থ্যগত কারণে পারিবারিক সিদ্ধান্তে পদত্যাগ করেছেন ওসমান ফারুক: মুশফিকুল ফজল

স্বাস্থ্যগত কারণে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন ড. এম ওসমান ফারুক। তার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক এবং জনগণের প্রতি দায়বদ্ধতার এক প্রশংসনীয় দৃষ্টান্ত। দায়িত্ব পালনের সক্ষমতা না থাকলেও পদ আঁকড়ে থাকার প্রবণতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিচিত। সেই বাস্তবতায় তার সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

ড. ওসমান ফারুকের সাথে আমাদের পারিবারিক জানাশোনা দীর্ঘদিনের। তবে ওয়াশিংটনে আসার পর আমার ঘনিষ্ঠতা বাড়ে।  ফারুক ভাই আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। বিশেষ করে কঠিন দিনগুলোতে তার উৎসাহ ও আন্তরিকতা আমি পেয়েছি। আমাদের প্রায়ই দেখা হয়, কথা হয়। তার শরীর যে ভালো যাচ্ছিলো না, তা বুঝতে পারতাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের অনেক উদ্যোগ ও আয়োজনে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তিনি তার সংহতি জানিয়েছেন। অবশ‍্য ২০১৩-২০১৫ সালে অনেকগুলো ইভেন্টে আমরা একসাথে অংশ নিয়েছি।

এবার তিনি নির্বাচনে অংশ নেবেন, শুরুতে তা ভাবিনি। পরে এলাকার মানুষের চাওয়া ও দলীয় সিদ্ধান্তে প্রার্থী হন বলে জেনেছি। আজও ফারুক ভাই ও ভাবির সঙ্গে কথা হয়েছে। তার ছোট ভাই রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকী ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। চিকিৎসার প্রয়োজন ও পরিবারের ইচ্ছায় তাকে ওয়াশিংটনে থাকতে হচ্ছে। এই অবস্থায় এলাকার মানুষ প্রয়োজনের সময় তাকে কাছে পাবেন না। সেই সীমাবদ্ধতা উপলব্ধি করে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার বিবেচনাবোধ ও ভোটারদের প্রতি সম্মানই প্রকাশ পেয়েছে।

ফারুক ভাইয়ের সুস্থ ও স্বস্তিময় জীবন কামনা করি।

লেখক: মুশফিকুল ফজল আনসারী, বাংলাদেশি কূটনীতিক

(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নেবে না।)

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত