• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

বর্তমান সময়ে সেরা অভিনেত্রীদের একজন কেয়া পায়েল

প্রকাশিত: ১৭:৪৪, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বর্তমান সময়ে সেরা অভিনেত্রীদের একজন কেয়া পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।

২০২০ সাল থেকে নাটক করা শুরু করেছেন। এরই মধ্যে প্রায় ৪০০ বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

অল্প সময়ের অভিনয় করে নাটক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কেয়া পায়েল। বলা চলে, বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী তিনি। 

নিয়মিত কাজ আর বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কেয়া পায়েল।

সম্প্রতি তার অভিনীত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত