জাতিসংঘে ভাষণ ছাড়াও যেসব বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫:৫০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন।

নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানান।

পরদনি জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনের আগে জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রতিনিধিদলের প্রধানদের স্বাগত প্রাতরাশে (স্বাগত প্রাতরাশ) অংশগ্রহণ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

মালদ্বীপের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিস-এমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর সৌজন্য সাক্ষাৎ।

রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে অংশগ্রহণ।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।

মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তিবিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ।

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক


প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক।
বিভি/এজেড













মন্তব্য করুন: