• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক, চিনতে পারছেন এই নায়িকাকে?

প্রকাশিত: ২০:২৭, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক, চিনতে পারছেন এই নায়িকাকে?

একসময় অভিনয় দক্ষতা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। তারকাকন্যা হওয়ায় পেয়েছেন বাড়তি সুযোগের তকমাও। কিন্তু সমালোচনা পেছনে ফেলে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন বলিউডে। মাত্র ২৮ বছর বয়সেই গড়েছেন কোটি টাকার সম্পদ। বলছি অভিনেত্রী অনন্যা পান্ডের কথা। জন্মদিনে চলুন, ছবির গল্পে জেনে নেওয়া যাক তার জীবনের নানা অজানা অধ্যায়।

জন্ম ও পরিবার
১৯৯৮ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে জন্ম অনন্যা পান্ডের। বাবা বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে, মা ভাবনা পান্ডে। ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

সমালোচনা থেকে ঘুরে দাঁড়ানো
ক্যারিয়ারের শুরুতে দুর্বল অভিনয় ও একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্যা। তবে ‘খো গায়ে হাম কাহাঁ’ ও ‘কন্ট্রোল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

অভিনয়ে প্রশংসা
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘কন্ট্রোল’ সিনেমায় অনন্যার অভিনয়ের প্রশংসা করেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ ছাড়া ‘কল মি বে’ সিরিজেও নতুনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

১০০ কোটি টাকার সম্পদ
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অনন্যা পান্ডের আনুমানিক সম্পদের পরিমাণ ৭৪ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। প্রতি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। বিজ্ঞাপন ও ইনস্টাগ্রাম পোস্ট থেকেও আসে বড় অঙ্কের আয়।

গ্ল্যামারের আড়ালে লড়াই
তারকাকন্যা হওয়ায় যেমন সমালোচনা শুনতে হয়েছে, তেমনি শারীরিক গঠন নিয়েও বিদ্রূপের শিকার হয়েছেন অনন্যা। শুরুতে এসব সামলানো কঠিন হলেও ধীরে ধীরে সমালোচনা উপেক্ষা করে কাজে মনোযোগী হয়েছেন তিনি।

নতুন সিনেমার অপেক্ষা
ক্যারিয়ারের নতুন অধ্যায়ে অনন্যার ঝুলিতে রয়েছে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ও ‘চাঁদ মেরা দিল’। কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনীত প্রথম সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: