বধূ বেশে পরী মনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। এবার হিন্দু কনের সাজে ধরা দিয়ে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন এই অভিনেত্রী। টুকটুকে লাল বউ সাজে তার অপরূপ রূপ নজর কেড়েছে অনুরাগীদের।

মেকআপ আর্টিস্ট জাহিদ খান তার ফেসবুক পেজে পরীমনির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে ঐতিহ্যবাহী কনের সাজে দেখা গেছে নায়িকাকে। লাল পোশাক, পরিপাটি সাজসজ্জা আর মোহনীয় অভিব্যক্তিতে যেন এক অন্যরকম রূপে ধরা দিয়েছেন তিনি।

পরীমনির এই বধূবেশের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ছে। তার রূপ ও সাজের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।

পর্দার বাইরেও নিজের উপস্থিতি দিয়ে যে ভক্তদের আকৃষ্ট করতে পারেন, নতুন এই ফটোস্টোরিতে যেন আরও একবার তারই প্রমাণ দিলেন এই নায়িকা।
বিভি/টিটি













মন্তব্য করুন: