• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খুললো জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৫, ৫ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
খুললো জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার সকালে শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ফলক উন্মোচনের পর সুরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন।

আজকের এই দিনটি বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী এক মাইলফলক। 

জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্রজনতা নারী ও শিশু। 

এই গণঅভ্যূত্থানে আহত হয়েছিলেন কমপক্ষে ত্রিশ হাজার মানুষ।

এই জাদুঘরে অনেকেই নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম  প্রদান করেছেন।

আজ জাদুঘরটি শুধু অতিথিদের জন্য খোলা থাকছে। বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত।

অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপস্থিত ছিলেন।

অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: