সংস্কার করে তারপর অন্য কিছু- এমনটা হয় না: মঈন খান
ছবি: ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত দীর্ঘদিনের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক সংস্কারের কথা বলা হয়েছে। সব সংস্কার করা যাবে কিন্তু সব একবারে করা যায় না। সংস্কার করে তারপর অন্য কিছু-এমনটা হয় না। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কাজও চালিয়ে নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার ছয় মাসে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কোন ইতিবাচক বার্তা দিতে পারেনি। দেশ পরিচালনা রাজনীতিবিদদের কাজ। বর্তমান সরকার পক্ষপাতিত্ব করে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে সকল শ্রেণির মানুষ অংশ নিয়েছে। সবকিছু সমন্বয় করে সরকারকে দায়িত্ব পালন করতে হবে।
বিভি/এআই



মন্তব্য করুন: