• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

আজ লঞ্চ হবে এনসিপির থিম সং

প্রকাশিত: ১০:১৮, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:২২, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আজ লঞ্চ হবে এনসিপির থিম সং

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং প্রকাশ হবে আজ (শনিবার)। রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সং লঞ্চ করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, শনিবার বিকেল ৫টা দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শনিবার বিকেল ৫টায় আমরা আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই ২টা থিম সং প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।

বিভি/এসজি

মন্তব্য করুন: