জেলায় জেলায় চলছে খালেদা জিয়ার সংগ্রামময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে জেলা পর্যায়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে চলছে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এই আয়োজন চলছে। ইতোমধ্যে ঢাকা, দিনাজপুর, বরিশাল, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, ফেনি, বগুড়া ও সিলেট জেলায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে দুপুর ১২ টায় উদ্বোধন হবে দুদিন ব্যাপি আয়োজনের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম-০৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-০৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, নির্বাহী সদস্য অরণ্য পাশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভি/এজেড



মন্তব্য করুন: