• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

প্রকাশিত: ২৩:০৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমির হোসেন নামে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি ছুড়েন দুর্বৃত্তরা। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমির হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা। 

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজারের বাইপাস সড়কে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি এসে তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। পরে তিনি গাড়ি থামিয়ে দিলে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। আমরা তার কথা শুনছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে চেষ্টা করছি।

বিভি/টিটি

মন্তব্য করুন: