নাহিদের রিট: এবার ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ
ছবি: নাহিদ ইসলাম (বায়ে) ও এম এ কাইয়ুম (ডানে)
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (২ সোমবার) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে। কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি।
দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর।
বিভি/এমআর



মন্তব্য করুন: