• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

একটি দল মিথ্যাচার ও নারীদের অসম্মান করছে: তারেক রহমান

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৩:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
একটি দল মিথ্যাচার ও নারীদের অসম্মান করছে: তারেক রহমান

ছবি: বক্তব্য রাখছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে এবং নারীদের অসম্মান করছে। এছাড়া তারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় এক বিশাল জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দেশকে পূর্ণগঠন করবো। নারীদের পিছনে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। 

এর আগে, সোমবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনার পথে রওনা হন বিএনপি চেয়ারম্যান। খুলনার কর্মসূচি শেষে তারেক রহমানের যশোর যাওয়ার কথা রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: