• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ভিপি নুরকে অসহযোগিতা করায় স্থগিত হওয়া সেই দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি

প্রকাশিত: ১৮:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভিপি নুরকে অসহযোগিতা করায় স্থগিত হওয়া সেই দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাকে সমর্থন দিতে দলের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গত ১৭ জানুয়ারি গলাচিপা-দশমিনা উপজেলা কমিটি বিলুপ্ত করেছিল বিএনপি। তবে নতুন কমিটি ঘোষণা করেছে দলটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলা, দশমিনা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে ওই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরকে সহযোগিতা করবেন এমন নেতাকর্মীদের রাখা হয়েছে কমিটিতে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে দেখা গেছে, আলহাজ্ব গোলাম মোস্তফা-কে আহবায়ক ও আলতাফ হোসেন-কে সদস্য সচিব করে গলাচিপা উপজেলা বিএনপি’র ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, সিদ্দিক আহম্মেদ মোল্লা-কে আহবায়ক ও শাহ আলম শানু-কে সদস্য সচিব করে দশমিনা উপজেলা বিএনপি’র ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং রফিকুল ইসলাম খান-কে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বর-কে সদস্য সচিব করে গলাচিপা পৌর বিএনপি’র ০২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে আছেন- আলহাজ্ব গোলাম মোস্তফা (আহবায়ক), আলতাফ হোসেন (সদস্য সচিব), সোহরাব মিয়া (সিনিয়র যুগ্ম আহবায়ক), যুগ্ম আহবায়ক পদে আছেন ১০ জন। তারা হলেন- জাহাঙ্গীর হোসেন, শহীদুল ইসলাম তালুকদার, আব্দুস সোবাহান, মো. নেছাররাড়ী, সোনিয়া আফরোজ, রেনু আক্তার, আলী আহম্মেদ আকন, ফোরকান খান, মকবুল খান ও আশরাফ উজ্জামান। এছাড়া ৮জন আছেন সদস্য- আনোয়ারা শাহজাহান, শাহ মেহেদী ফাহাদ( গোলাপ), চাঁন মিয়া মুসল্লি, হুমায়ন কবির, আবুল কালাম আজাদ, একলাস মাতবর, মাসুম প্যাদা ও মামুন।

দশমিনা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক সিদ্দিক আহম্মেদ মোল্লা এবং সদস্য সচিব শাহ আলম শানু। বাকিদের মধ্যে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মো. ইসমাইল মেলকার, আব্দুল হাই পঞ্চায়েত, মো. আমিন হাওলাদার মো. বাচ্চু সিকদার, ডা. গোলাম মোস্তফা, মমিন তালুকদার, মাহাবুর রহমান, মো. জালাল মেলকার, শহীদুল আলম বয়াতি, মজিবুর রহমান, খাইরুল ইসলাম খান, নাসির উদ্দিন বাবুল। সদস্য হিসেবে রয়েছেন রাশাদ আকন ও শাহিন মেম্বার।

গলাচিপা পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম খান ও সদস্য সচিব সাহেব আলী মাতাব্বর। গত ১৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন এলাকায় বিএনপির কমিটি ছিল না।

বিভি/এজেড

মন্তব্য করুন: