• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান 

প্রকাশিত: ২২:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান 

নির্বাচনী প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি বরিশালের বেলস পার্ক মাঠে দলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বরিশালের জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠেয় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকেল পৌনে ৩টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিভি/এসজি

মন্তব্য করুন: