• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন!

প্রকাশিত: ১২:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন!

ছবি: হাসনাতের ব্যানারে আগুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারণায় শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। ব্যানার পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন বলছে, একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন দেওয়া হয়েছে। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: