• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির আরও ২৮ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশিত: ২০:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির আরও ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য,সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকা।

অন্যদিকে আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন, মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ এর ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: