রবিবারের জনসভা বাতিল করলো বিএনপি
ছবি: সংগৃহীত
আগামী রবিবার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণার প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতৃবৃন্দের সভায় আলাপ আলোচনা করে ৮ তারিখের (রবিবার) সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: