• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান 

প্রকাশিত: ২২:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এই কেন্দ্রে তারেক রহমানও ভোট দেবেন। 

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।

বিভি/এসজি

মন্তব্য করুন: