• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগ মুহূর্তে সারজিস আলমকে সমর্থন দিলো আরও এক দল

প্রকাশিত: ২২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের আগ মুহূর্তে সারজিস আলমকে সমর্থন দিলো আরও এক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির জেলা কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। 

এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান। বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে।

মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলন-এর অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেয়া হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।

আরও পড়ুন: শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী 

স্থানীয় নেতারা জানিয়েছেন, এই আসনে ইসলামী আন্দোলনের কোনও প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।

পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, ‘পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনও প্রার্থী নেই। এজন্য জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী আমরা তার পক্ষেই কাজ করছি।’

বিভি/টিটি

মন্তব্য করুন: