• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুরোনো বক্তব্য প্রচার, নয়নের প্রতিবাদ

ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিত: ২১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুরোনো বক্তব্য প্রচার, নয়নের প্রতিবাদ

ছবি: রবিউল ইসলাম নয়ন

‘ভর্তুকি না দিলে তেলের দাম ৭০০ টাকা লিটার হতো’—এমন বক্তব্যের একটি ফটোকার্ড নতুন করে প্রচার করা হচ্ছে, বলেছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, বক্তব্যটি পুরোনো এবং তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে রবিউল ইসলাম নয়ন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সময় তিনি ওই বক্তব্য দিয়েছিলেন। সে সময় সরকার তেলে ভর্তুকি দেওয়ায় দাম স্বাভাবিক রাখা হয়েছিলো।

রবিউল ইসলাম নয়ন বলেন, ‘ভর্তুকি না দিলে তেলের দাম ৭০০ টাকা লিটার হতো’—এ কথাটি সেই সময়ের বক্তব্য। তার দাবি, একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলক ও অসৎ উদ্দেশ্যে তার পুরোনো বক্তব্যটি বর্তমানে প্রচার করছে।

কিছু গণমাধ্যমে এ ধরনের ফটোকার্ড প্রকাশের সমালোচনা করেন তিনি। সবাইকে যাচাই না করে এধরনের তথ্য শেয়ার না করারও আহ্বান জানান নয়ন।

তিনি বলেন, এটি পূর্বের প্রেক্ষাপটে দেওয়া বক্তব্য; বর্তমানে তিনি কোথাও এমন বক্তব্য দেননি। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের অনুসারী অনেকে নিশ্চিত না হয়ে এধরনের ফটো কার্ড শেয়ার করছেন- যা সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার।

মন্তব্য করুন: