২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির দীপেন দেওয়ান
২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে প্রায় ২ লাখ ২৯ হাজার ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। মোট ২১৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, রাঙামাটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ আসনে ২ লাখ ২৮ হাজার ৯৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। এ আসনটির নির্বাচনি এলাকার মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ ভোটারের মধ্যে ৫৪ শতাংশের অধিক ভোট পড়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা (ট্রাক)।
বিভি/টিটি



মন্তব্য করুন: