• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মাঝরাতে ইসিতে গিয়ে অভিযোগ, কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

প্রকাশিত: ০৫:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাঝরাতে ইসিতে গিয়ে অভিযোগ, কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা কাজ করছে বলে অভিযোগ জানিয়েছেন জামায়াতে মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের ফলাফলে গড়িমসি, ফলাফল টেম্পারিং বা ঘষামাজা করা হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং কিছু আসনে ফলাফল টেম্পারিং বিষয়ে অভিযোগ দিতে নির্বাচন কমিশনে যান জামায়াতের একটি প্রতিনিধি দল।

এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকর্মীদের জানান, জামায়াতের শীর্ষ নেতাদের ফলাফল ঘোষণায় টেম্পারিং ও গড়িমসি করা হচ্ছে। নির্বাচন কমিশনে যারা জড়িত আছে (রির্টানিং কর্মকর্তা, সহকারী রির্টানিং কর্মকর্তা) এবং ইসি সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। তিনি  বলেন, জনতার দেয়া ভোটের রায় প্রকাশ নিয়ে ষড়যন্ত্র চলছে। রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য এগুলো কলাকৌশল। যদি জনতার রায় নিয়ে তালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে। এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই। 

এ সময় তিনি আরও বলেন, ইসির বক্তব্য শুনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিভি/টিটি

মন্তব্য করুন: