• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৪ আসনে জামায়াতের আরমানের কাছে সেই তুলির পরাজয়

প্রকাশিত: ০৫:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-১৪ আসনে জামায়াতের আরমানের কাছে সেই তুলির পরাজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে (মিরপুর) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

নির্বাচনি প্রচারের সময় আরমান বলেছিলেন, মিরপুরবাসী একটি চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজ চায় এবং তিনি সে লক্ষ্যেই কাজ করবেন। শাহ আলী মাজার মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন থাকুক বা না থাকুক, জনগণের পাশে থাকার অঙ্গীকার তাদের থাকবে।

বিজয়ী হলে সৃজনশীলভাবে এলাকার সমস্যার সমাধানে কাজ করার কথাও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে ‘ফ্যাসিবাদের দোসর’ থাকার অভিযোগ তুলে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিভি/টিটি

মন্তব্য করুন: