• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে আবু নাসের রহমাতুল্লাহ

‘নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ’

প্রকাশিত: ২৩:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ’

নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল সদর-৫ আসনের বিপুল সংখ্যক নাগরিক বরিশাল সদর রোডস্থ তার বাসভবনে সাক্ষাৎ করতে এলে এবং অনুষ্ঠিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫সহ সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা বিএনপি ও জিয়া পরিবারের ওপর আস্থা রাখে। এজন্য তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের নানা ষড়যন্ত্র হয়েছে। দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে দুঃখজনকভাবে পরিচিতি পায়।

রহমাতুল্লাহ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে।

তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান দিতে আগামী দিনে তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমিয়াতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদি। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: