• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মমতা বন্দ্যোপাধ্যায়-এর শুভেচ্ছা উপহার পেলেন তারেক রহমান

প্রকাশিত: ০০:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মমতা বন্দ্যোপাধ্যায়-এর শুভেচ্ছা উপহার পেলেন তারেক রহমান

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি উপহার হিসেবে পাঠিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভের কারণেই এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: