তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন বিমসটেক মহাসচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক-এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব বার্তায় বিএনপির এ নিশ্চিত বিজয়ে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করেছে। বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজক দেশ। এ সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: