চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পীর সাহেব চরমোনাইয়ের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় চরমোনাই পীরের বাসার উদ্দেশে গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতারা।
চরমোনাই পীরের বাসায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মুফতি সৈয়দ ফয়জুল করিম ও অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিভি/এজেড



মন্তব্য করুন: