• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৯:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম

ফাইল ছবি

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছরের এক কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে একথা বলেন তিনি। এসময় নাহিদ ইসলাম বলেন, এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এ হত্যার বিচার আমরা নিশ্চিত করবো যেকোনো মূল্যে। হত্যাকারী যতোই প্রভাবশালীই হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এদিকে, রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত