• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১৩:১৯, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২০, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা দেবে জামায়াতে ইসলামী। এছাড়াও, চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে বলেও প্রত্যাশা করেছেন বিরোধীদলীয় এই নেতা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১৫ আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না। তিনি আশা প্রকাশ করেন, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা উন্মোচনে দুই দেশ (বাংলাদেশ-চীন) একসাথে কাজ করবে।

তিনি বলেন, ‘কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছিল। অথচ, চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনেকটা নিঃশব্দে।’ তিনি চীনের রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, দু'দেশের বন্ধুত্ব দুই দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। চীন তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায়। সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন চীন প্রত্যাশা করে। আমরা একসাথে সম্পর্ককে এগিয়ে নেব এবং নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত