গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, গণআন্দোলন আসন্ন: নাহিদ ইসলাম
সরকার গঠনের প্রথম দিন থেকেই বিএনপি জাতীয় সংসদকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেছেন, দেশে গণতান্ত্রিক অধিকার ক্রমেই ভুলুণ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মিরাজ শেখের গুমের ঘটনা নিয়ে সরকার অসত্য বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গাজী সালাউদ্দীন কোন সন্ত্রাস করেছে, যে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে?’
তারেক রহমানকে নিয়ে সমালোচনা ও ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারেক রহমান কি বাংলাদেশের নতুন বিগ ব্রাদার, যে তাকে নিয়ে কোনো মিম করা যাবে না, সমালোচনা করা যাবে না?’
দেশে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক পরিসর সংকুচিত হচ্ছে দাবি করে দ্রুত সময়ের মধ্যে সরকারপ্রধানকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এনসিপিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘দুদককে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
পুলিশকে বিরোধী দল দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়।’
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা প্রধানমন্ত্রীর উল্লেখ করে তিনি বলেন, দেশের সরকারপ্রধানের দায়িত্ব বিভাজন তৈরি করা নয়। কিন্তু বর্তমানে বিভাজন ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে ক্রমশ গণআন্দোলনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তার ভাষায়, ‘ক্রমশ গণআন্দোলন আসন্ন।’
বিভি/টিটি













মন্তব্য করুন: