একযোগে আট নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একই সাথে আট নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আট নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- ছাত্রদল জবি শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মোঃ ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মোঃ সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহা।
রবিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মোঃ ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মোঃ সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: