• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যাত্রী-পণ্য পরিবহনে: জামায়াত আমির

প্রকাশিত: ১৫:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যাত্রী-পণ্য পরিবহনে: জামায়াত আমির

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত আমির বলেছেন, আশেপাশের দেশের অর্থনীতির মতো বাংলাদেশের অর্থনীতি নয়। তাই জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যাত্রী পরিবহন, পণ্য পরিবহনসহ সব জায়গায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মগবাজারে জামায়াত বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার গঠনের পর তিনবার জ্বালানি তেলের দাম বেড়েছে। বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধান অন্য দেশগুলো করতে পারলেও সরকার পারছে না। বিএনপি বলেছিলো তারা ক্ষমতায় আসলে কর্মসংস্থান বাড়াবে উল্টো কর্মসংস্থান হারাচ্ছে মানুষ। এসময় সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। 

তিনি আরও বলেন, বিরোধীদল ইচ্ছে করলেই সংসদে যেকোনও বিষয় নিয়ে কথা বলতে পারে না। জামায়াতের সাত দফা দাবি এখন জনসাধারণের দাবিতে পরিণত হয়েছে বলেও জানান তিনি। বিচারবিভাগ ও সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে বলেও জানান জামায়াত আমির।

বিভি/এসজি

মন্তব্য করুন: