যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না: নয়ন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, যুবদলকে ককটেলের ভয় দেখিয়ে দমানো যাবে না। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল অতীতে কামান, চায়না রাইফেল ও একে-৪৭ রাইফেলের গুলির মুখোমুখি হয়েছে।
সম্প্রতি নাসিরউদ্দিন পাটওয়ারীর ককটেল নিক্ষেপ নিয়ে দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন রবিউল ইসলাম নয়ন। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি বক্তব্য দেন।
নয়ন বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কামান ফেস করে এসেছে, চায়না রাইফেল ফেস করে এসেছে, একে-৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।’
তিনি অতীতের একটি ঘটনার কথা তুলে ধরে বলেন, একসময় পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। একপর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে নেতা-কর্মীরা পুলিশকে হাত উঁচু করে ব্যারাকে পাঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
বক্তব্যে নয়ন আরও বলেন, যুবদল হাতে বাঁশের লাঠি তুলে নিলে নব্য নেতাদের পাকিস্তান যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাদের ধাওয়া করে ধরে ফেলার কথাও বলেন তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দিকে কেউ ‘চোখ তুলে তাকালে’ চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন নয়ন। পাশাপাশি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্যও সতর্ক করেন তিনি।
রবিউল ইসলাম নয়নের বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিভি/এনএম/টিটি













মন্তব্য করুন: