• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কারারক্ষীরা আ.লীগের, ‘জঙ্গি’ বলে গালাগাল করতো: সালাউদ্দিন তানভীর

প্রকাশিত: ২০:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কারারক্ষীরা আ.লীগের, ‘জঙ্গি’ বলে গালাগাল করতো: সালাউদ্দিন তানভীর

জামিনে কারামুক্ত হয়ে জেল ও রিমান্ডে ব্যাপক নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

তানভীরের দাবি, কারাগারে তাকে আলো-বাতাসহীন একটি সেলে রাখা হয়েছিল। সেখানে কারারক্ষী ও কয়েদিরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করতেন। কারারক্ষীদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল ও রিমান্ডে তাকে চরম নির্যাতন করা হয়েছে। এসব ঘটনা বাইরে প্রকাশ করলে পরিবারের সদস্যদের গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তানভীর বলেন, ‘জীবনের ঝুঁকি রয়েছে জেনেও সত্যটা সবার সামনে তুলে ধরতে এসেছি। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’

কারাগারে খাবার নিয়েও অভিযোগ করেন এনসিপির সাবেক এই নেতা। তাঁর দাবি, ৫ আগস্ট কারাগারে নেওয়ার পর অন্যদের ভালো খাবার দেওয়া হলেও তাকে দুই দিনের পচা খাবার দেওয়া হয়। একপর্যায়ে ওই খাবার খেয়ে তাঁর ডায়রিয়া হয় এবং চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাঁর আরও অভিযোগ, চিকিৎসক যে ওষুধ লিখেছিলেন, তা তাকে দেওয়া হয়নি। এর পরিবর্তে অজ্ঞাত ওষুধ খাওয়ানো হয়। এছাড়া কারাগারে থাকা অবস্থায় তাকে ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ইনজেকশনের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ তানভীরের।

তিনি আরও দাবি করেন, কারাগারে থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রযন্ত্র ও সরকারের মধ্যে আগের শাসনামলের ‘কালো ছায়া’ দেখতে পেয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত