• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এবার হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশিত: ১৬:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

এবার চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। হাটহাজারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্বাচনী এলাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পৌনে দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে এবং রং উড়িয়ে মিছিল করতে দেখা যায়।

মিছিলটি বের করার বিষয়ে ৭২ ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল বলে দাবি করছেন নেটিজেনদের অনেকে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে জড়িতদের শনাক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: