• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘সাহস থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘সাহস থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘সাহস থাকলে এখনই দেশে আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।’ অনলাইনে হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে দেশবিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইনে হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। হত্যাকারীদের বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখনো তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এই ‘ফ্যাসিবাদ’ কঠোরভাবে রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেছ আলী মামুন ও সুলতান মাহমুদ বাবুসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত