পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, অভিযোগ এমপি নাহিদের
পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিরপুর গোল চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণবিক্ষোভ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলের তিনটি নির্বাচন অবৈধ হলেও বর্তমান সরকার এখনো সংসদে সেগুলোকে অবৈধ ঘোষণা করেনি। তার অভিযোগ, ভারত সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় বসেছে বর্তমান সরকার। আওয়ামী লীগকে পুনর্বাসনেরও চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের লোকজনকে বসানো হয়েছে। আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: