• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ. লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩:১৭, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে নিজ বাসা থেকে আ. লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পূর্ব মাদারবাড়ি এলাকার মাঝিরঘাটে তার নিজ বাসার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। তবে ঘটনার সময় তার ছোট ছেলে ও পুত্রবধূ বাসায় ছিলেন না। ফলে ওই সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

স্থানীয়রা সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: